শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপে ব্লক করা হয়েছে কি না, যেভাবে বুঝবেন

হোয়াটসঅ্যাপে প্রিয় কারও সঙ্গে হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে গেলে মাথায় প্রথমেই যে চিন্তাটা আসে ‘আমাকে কি ব্লক করে দিল?’

সত্যি বলতে, হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না তা নির্দিষ্টভাবে জানার কোনো সরাসরি উপায় নেই। তবে কিছু শক্ত ইঙ্গিত আছে, যেগুলো মিললে মোটামুটি নিশ্চিত হওয়া যায়। চলুন সহজ ভাষায় সেই লক্ষণগুলো দেখে নিই।

‘লাস্ট সিন’ বা ‘অনলাইন’ দেখা যাবে না

ব্লক করা থাকলে সেই ব্যক্তির লাস্ট সিন, অনলাইন বা মেসেজ সিন কিছুই দেখতে পারবেন না। তবে মনে রাখতে হবে, অনেকেই ব্যক্তিগত গোপনীয়তার জন্য এগুলো অফ করে রাখেন, তাই একে একা ব্লক হওয়ার প্রমাণ বলা যায় না।

Advertisement

প্রোফাইল ছবি হঠাৎ গায়েব

আগে তার প্রোফাইল ছবি দেখা যেত, এখন আর দেখা যাচ্ছে না—এটি ব্লক হওয়ার সাধারণ লক্ষণ। তবে হতে পারে তিনি শুধু ‘My Contacts’ এ সেট করেছেন এবং আপনার নম্বরটি সেভ নেই।

পাঠানো মেসেজে শুধু একটি টিক থাকবে

সাধারণত WhatsApp-এ মেসেজ গেলে দুটি টিক দেখা যায়—একটি পাঠানোর, আরেকটি পৌঁছানোর। কিন্তু আপনাকে ব্লক করা হলে মেসেজে সবসময় একটি টিক-ই থাকবে। দিন পার হলেও দ্বিতীয় টিক আসবে না।

ভয়েস/ভিডিও কল রিং হবে না

ব্লক করা হলে আপনার কল তার কাছে একদমই রিং করবে না। আপনার ফোনে শুধু Calling… দেখাবে, কিন্তু কখনোই Ringing-এ যাবে না।

তার স্ট্যাটাস দেখতে পাবেন না

ব্লক করা থাকলে তার কোনো স্ট্যাটাসই আপনি দেখতে পারবেন না। একইভাবে, আপনি স্ট্যাটাস দিলে সেও দেখতে পাবে না।

গ্রুপে অ্যাড করতে গেলে এরর দেখাবে (সবচেয়ে নিশ্চিত পদ্ধতি)

এটি প্রায় নিশ্চিত প্রমাণ। আপনি যদি তাকে কোনো গ্রুপে যোগ করতে চান এবং দেখায়— Couldn’t add. You are not allowed to add this contact.

তাহলে ধরে নিতে পারেন, আপনাকে ব্লক করা হয়েছে।

একটি লক্ষণ দেখেই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। নেটওয়ার্ক সমস্যা, অ্যাপ বাগ, প্রাইভেসি সেটিং বা নম্বর সেভ না থাকা—এসব কারণেও একই রকম পরিস্থিতি হতে পারে। তাই কমপক্ষে ৩-৪টি লক্ষণ একসঙ্গে মিললে তবেই ধরে নিতে পারেন আপনি ব্লকড।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ