শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ   

সাঈদুর রহমান: [২] ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৮৬ রানে হারিয়েছে কিউইরা। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।  এদিন মিরপুরে  টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

[৩] এই ম্যাচে টাইগারদের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে শান্তর। লিটন দাস বিশ্রামে থাকায় নেতৃত্ব দায়িত্ব পেয়েছেন এই বাম হাতি ব্যাটার। 

[৪] তামিম ইকবালে পরিবর্তে এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে জাকির হাসানের। এই  এছাড়াও এই ম্যাচে একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম ও আফিফ হোসেন।

[৫] বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে। তাতে কিউইরা ২৯ বার এবং টাইগাররা ১০ বার জয়লাভ করেছে। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। 

[৬] বাংলাদেশ একাদশ: জাকির হোসেন, নাজুমল হাসান শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম ও খালেদ আহমেদ।

[৭] নিউজিল্যান্ড দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, এ্যাডাম মিলনে, কোল ম্যাককনচি, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি ও উইল ইয়াং।

[৮] আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) ও নিতিন মেনন (ভারত)। টিভি আম্পায়ার: মারাইস এরাসমান (দক্ষিণ আফ্রিকা), ম্যাচ রেফারি: রঞ্জন মাধুগালে (শ্রীলঙ্কা)। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ