শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৩৫ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের হায়দার আলি

হায়দার আলি

স্পোর্টস ডেস্ক: নাসিম শাহর পর এবার অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলি। ভাইরাসজনিত শারীরিক সমস্যায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটারকে।

ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার ষষ্ঠ টি-টোয়েন্টিতে খেলেন হায়দার। ম্যাচের পরই তাকে নেওয়া হয় হাসপাতালে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তখন জানানো হয়, রাতে সেখানে রাখা হবে এই তরুণকে।

ম্যাচে ১৪ বলে একটি করে ছক্কা-চারে ১৮ রান করেন হায়দার। ১৬৯ রানের পুঁজি নিয়ে ইংলিশদের বিপক্ষে পাকিস্তান হেরে যায় ৮ উইকেটে। সাত টি-টোয়েন্টির সিরিজটি এখন ৩-৩ সমতায়। বিডিনিউজ

গত মঙ্গলবার রাতে বুকের সমস্যা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে জানা যায় নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলার কথা একদিন পর জানায় পিসিবি।

এতে ইংলিশদের বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে যান কেবল প্রথম ম্যাচটি খেলা নাসিম। আপাতত নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।

কোভিড-১৯ পজিটিভ হওয়ায় নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নাসিমকে পাওয়া নিয়ে জাগে শঙ্কা। তবে পিসিবি শুক্রবার জানায়, তাকে নিয়েই সফরে যাবে পাকিস্তান।

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠেয় এই সিরিজ শুরু হবে আগামী ৭ অক্টোবর। ফাইনাল দিয়ে ১৪ অক্টোবর শেষ হবে লড়াই। সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ