শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৪ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুপনা চাকমার বাড়ি করে দিবেন ব্যারিস্টার সুমন

স্পোর্টস ডেস্ক: সাফ নারী ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে প্রথমবার ফাইনালেও উঠলেও শিরোপা জিততে ব্যর্থ হয় বাংলাদেশ। তবে নেপালের মাটিতে টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে স্বাগতিকদের ১-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। যেখানে গোলবারের নিচে দাঁড়িয়ে পাঁচ খেলায় মাত্র একটি গোল হজম করেন বাংলাদেশের রুপনা চাকমা। টুর্নামেন্টে অন্য যে কোন গোলরক্ষকের চেয়ে অনেক বেশি ভাল দক্ষতা দেখিয়ে সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতে নিয়েছেন পাবর্ত্য চট্টগ্রামের এই ফুটবলার।

কিন্তু এই রুপনা চাকমার নিজের বাড়িটা যেন সামান্য বৃষ্টি থেকেও রক্ষা করতে পারে না তাদের। রুপনা চাকমার বাড়ির ছবি দেখে মর্মাহত হয়ে তার বাড়ি করে দেয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সুমন।

এক ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেছেন, আমি রুপনার মার একটি ছবি দেখেছি। তিনি একটি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। সেই ঘরটি মানুষ থাকার জন্য একেবারেই অনুপযোগী। রুপনা আমাদের বোন। আমি আমার একাডেমির সকল খেলোয়াড়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, আগামী সপ্তাহেই তাকে একটি ঘর বানিয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, আমরা সবাই সফল হওয়ার পরে পাশে এসে দাঁড়ায়। আমি নিজেও এক্ষেত্রে সেটি করছি। এজন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়