শিরোনাম
◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তান ক্রিকে‌টে জরুরি অবস্থার ধাক্কা, প্রেসিডেন্ট ট্রফির ম্যাচ সরলো লাহোরে

‌স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক অস্থিরতার আঁচ এবার পাকিস্তানের ক্রিকেটে। খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির জেরে সরিয়ে নেওয়া হল প্রেসিডেন্ট ট্রফির একাধিক ম্যাচ। বাবর আজমের মতো তারকারা যে টুর্নামেন্টে খেলেছেন, সেই প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি আর হবে না পেশোয়ার ও অ্যাবোটাবাদে। ১৪ অক্টোবর থেকে ম্যাচগুলি আয়োজন করা হবে শেখুপুরা ও লাহোরে। ফাইনালও হবে লাহোরে।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে লাল বলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফি গ্রেড ওয়ান। আটটি দলের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে অ্যাবোটাবাদ, ইসলামাবাদ, পেশোয়ার ও রাওয়ালপিন্ডিতে। সেপ্টেম্বরের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত চলার কথা প্রতিযোগিতাটির। ইতিমধ্যে অর্ধেকের বেশি ম্যাচ হয়ে গিয়েছে। কয়েক দিন আগেই এই টুর্নামেন্টে খেলতে অ্যাবোটাবাদে গিয়েছিলেন বাবর।

কিন্তু রাজনৈতিক পরিস্থিতির জেরে বদলে গেল সূচি ও ভেন্যু। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ অক্টোবর থেকে পেশোয়ার ও অ্যাবোটাবাদের ম্যাচগুলি হবে শেখুপুরা ও লাহোরে। বাবরের দল ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে লাহোরে। পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টের সপ্তম পর্বের ম্যাচও। -- আজকাল

খাইবার পাখতুনখোয়ায় এত দিন ক্ষমতায় ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরানের মুক্তির দাবিতে পথে নেমেছেন তাঁর দলের কর্মী-সমর্থকেরা। এই পরিস্থিতিতে প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে পিটিআই সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার। সংবিধানের ২৩২ ও ২৩৪ ধারা প্রয়োগ করে সেখানে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিই পিসিবির প্রধান। তাঁর নেতৃত্বাধীন বোর্ডের এই সিদ্ধান্তে ফের স্পষ্ট, মাঠের বাইরের অস্থিরতা কী ভাবে প্রভাব ফেলছে ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার ভেন্যু বদলে যাওয়ায় প্রস্তুতি ও সূচি সামলানোর চ্যালেঞ্জে পড়তে হবে দলগুলিকে।