স্পোর্টস ডেস্ক : শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনিয়া, ব্রুনো গুয়িমারেস ও ভিনিসিয়ুস।
মঙ্গলবার ব্রিসবেনের ল্যাঙ্ক পার্ক স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই ভ্যান্ডারসনের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে সেই লিড ধরে রাখতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ২৮ মিনিটে আলেসান্দ্রো চিরকাতির গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। পাঁচ মিনিট পর কন্নর মেটকাফের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির ঠিক আগে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে গোল করে ২-২ সমতায় ফেরান রাফিনিয়া।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল। একের পর এক আক্রমণে অস্ট্রেলিয়ার রক্ষণকে চাপে ফেলে ৬৯ মিনিটে ব্রুনো গুয়িমারেসের গোলে ফের এগিয়ে যায় সেলেসাওরা। পরে ভিনিসিয়ুসের গোলে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর এবার ব্রাজিলের অপেক্ষা ভারতের। আগামী শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা।