শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৯:০৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌বিশ্বকা‌পে বাংলাদেশ না খেলার কারণ জানতে কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে প্রায় দেড় মাস আলোচনা চলেছিল আইসিসির সঙ্গে। কিন্তু ইতিবাচক কোনো ফলাফল আসেনি। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায়নি বাংলাদেশ। দাবি ছিল, টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার। কিন্তু আইসিসি সেই দাবি মানেনি। বাংলাদেশকে বাদ দেওয়া হয় বিশ্বকাপ থেকে। বিশ্বকাপ শেষ হয়েছে সেও অনেকদিনই হলো। কিন্তু দেশের ক্রিকেটাঙ্গনে যেনো সেই রেশ রয়ে গেছে এখনো। সে সময় কেনো বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ, সেটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আজ সোমবার (১১ মে) এই কমিটি ঘোষণা করে মন্ত্রণালয়। এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটির কথা জানানো হয়। -- এনটি‌ভি

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন— জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সাল দস্তগীর।

বিসিবির একজন বেতনভুক্ত স্টাফ হওয়া সত্ত্বেও হাবিবুল বাশার সুমনকে এমন সংবেদনশীল তদন্ত কমিটিতে রাখায় ক্রীড়া মহলে কিছুটা আলোচনা-সমালোচনা চলছে। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত থাকা সুমনকে একই সঙ্গে বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ তদন্ত কাজও চালিয়ে যেতে হবে।

এর আগে রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপরই মুস্তাফিজকে হুমকি দিচ্ছিলেন উগ্র ভারতীয় হিন্দুত্ববাদীরা। এরপর মুস্তাফিজকে ছেড়ে দিকে কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। কলকাতাও ছেড়ে দেয় ফিজকে।

এরপর নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি করে বিসিবি। শেষ পর্যন্ত সেই দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানায় আইসিসি।

  • সর্বশেষ