শিরোনাম
◈ নারী এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তান দলে ধাক্কা ◈ এআই ক্যামেরায় বদলে গেল ঢাকার চিরচেনা ট্রাফিক চিত্র ◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৫:০৫ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো

স্পোর্টস ডেস্ক : বিশ্বাস করুন বা না-ই করুন, ফুটব‌লে এক অ‌বিশ্বাস‌্য ঘটনার জম্ম দি‌য়ে‌ছে এক আ‌র্জেন্টাইন। যুক্তরা‌স্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) রীতিমতো এক নাটকীয় ম্যাচের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে সেই লিড ধরে রাখতে পারল না ইন্টার মায়ামি। দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ ৪-৩ ব্যবধানে জিতে নেয় অরল্যান্ডো সিটি। হ্যাটট্রিক করে দলটির জয়ের নায়ক মেসির স্বদেশি মিডফিল্ডার মার্টিন ওজেদা।

রোববার (৩ মে) ম্যাচটিতে শুরু থেকেই দাপট দেখায় ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৩৩ মিনিটের মধ্যেই মেসির দাপটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ---- সময়‌নিউজ

মাত্র তৃতীয় মিনিটেই লিড নেয় মায়ামি। টেলাস্কো সেগোভিয়ার ক্রসে হেড করে গোল করেন মিকায়েল। ২৫ মিনিটে লুইস সুয়ারেজ ও মেসির সমন্বয়ে গড়ে ওঠা আক্রমণ থেকে আবারও গোল পান সেগোভিয়া। এরপর নিজেই জ্বলে ওঠেন মেসি। দূরপাল্লার এক দুর্দান্ত শটে ব্যবধান করেন ৩-০। তখন মনে হচ্ছিল একতরফা জয় নিশ্চিত।

তবে বিরতির আগেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অরল্যান্ডো। প্রথমার্ধে ব্যবধান কমান ওজেদা। এরপর দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ হারায় ইন্টার মায়ামি। দ্রুত আক্রমণে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও রক্ষণে ফাঁক রেখে দেয় তারা। সেই সুযোগটাই কাজে লাগান ওজেদা।

আর্জেন্টাইন মিডফিল্ডার নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করে ম্যাচ ৩-৩ সমতায় ফেরান, সম্পূর্ণভাবে বদলে দেন ম্যাচের গতি। অতিরিক্ত সময়ে আসে চূড়ান্ত ধাক্কা। টায়রিস স্পাইসার গোল করে অরল্যান্ডো সিটির অবিশ্বাস্য প্রত্যাবর্তন সম্পন্ন করেন। এই হারের ফলে ঘরের মাঠে বড় সুযোগ হারাল ইন্টার মায়ামি। পাশাপাশি এপ্রিলের শুরুতে উদ্বোধনের পর থেকে নিউ স্টেডিয়ামে টানা চার ম্যাচে জয়হীন রইল দলটি।

  • সর্বশেষ