শিরোনাম
◈ নারী এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তান দলে ধাক্কা ◈ এআই ক্যামেরায় বদলে গেল ঢাকার চিরচেনা ট্রাফিক চিত্র ◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ১২:৩৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগায় লড়াই ক‌রে জিত‌লো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : ওসাসুনার  বিরু‌দ্ধে ২-১ গোলে বা‌র্সেলোনা জি‌তে‌ছে, ত‌বে বার্সার পারফর‌মেনস দে‌খে মন ভ‌রে‌নি দর্শক‌দের। শনিবার (২ মে) রাতে ম্যাচে শুরুতে দুই দলই ছিল বেশ সতর্ক। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধার দেখাতে পারেনি বার্সেলোনা। বরং ৩৬তম মিনিটে ওসাসুনাই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল, কিন্তু আন্তে বুদিমিরের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরও কয়েকবার হুমকি তৈরি করলেও গোল পায়নি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়াতে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন কোচ হ্যান্সি ফ্লিক। সেই পরিবর্তনের ফল আসে ম্যাচের শেষদিকে। ৮১তম মিনিটে রবার্ট লেভানডোভস্কি হেডে গোল করে দলকে এগিয়ে দেন। কিছুক্ষণ পর ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন নিখুঁত ফিনিশে।

তবে ম্যাচ সহজে শেষ হয়নি। দ্রুতই এক গোল শোধ করে চাপ তৈরি করে ওসাসুনা। রাউল গার্সিয়ার হেডে ব্যবধান কমে গেলে শেষ মুহূর্তে বাড়ে উত্তেজনা। তবু শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

এই জয়ে ৩৪ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৪। ফলে শিরোপা জয়ের পথ এখন অনেকটাই পরিষ্কার ফ্লিকের দলের জন্য।

  • সর্বশেষ