শিরোনাম
◈ নারী এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তান দলে ধাক্কা ◈ এআই ক্যামেরায় বদলে গেল ঢাকার চিরচেনা ট্রাফিক চিত্র ◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ১২:২৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ১৬ বছর পর বিশ্বকাপ ফুটবলে

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবলের সর্বোচ্চ মঞ্চে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নতুন করে আলোচনায় এসেছে হুগো ব্রোসের শিষ্যরা।
বাছাইপর্বের শেষ ম্যাচে রোয়ান্ডাকে ৩–০ গোলে পরাজিত করে ঐতিহাসিক এই সাফল্য অর্জন করে ‘বাফানা বাফানা’। কঠিন গ্রুপে বেনিন ও নাইজেরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসে বিশ্বকে চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

২০১০ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের পর এবারই প্রথম ফুটবলের সবচেয়ে বড় আসরে দেখা যাবে তাদের। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বমঞ্চে ফেরার এই অর্জন দক্ষিণ আফ্রিকার ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন সমর্থকরা।

এর আগে ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ এবং ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে অংশ নিয়েছিল দলটি। তবে এবারের যোগ্যতা অর্জন যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ। জোহানেসবার্গ-সহ বিভিন্ন শহরের রাস্তায় সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। ভুভুজেলার শব্দ আর উদযাপনে স্পষ্ট হয়ে ওঠে, দক্ষিণ আফ্রিকার ফুটবলে আবারও ফিরছে হারানো গৌরব।

  • সর্বশেষ