শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৫:১৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ান মিচেল স্টার্ক এখনই অবসর নিচ্ছেন না

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে কাঁধ ও কনুইয়ের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামেন। প্রথম ম্যাচে তার দল রাজস্থানের দেওয়া ২২৫ রানের লক্ষ্য তাড়া করে সাত উইকেটে জয় পায়। তার যোগদানের আগে দিল্লি ক্যাপিটালস শক্তিশালী অবস্থানে ছিল না। তারা পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে ছিল এবং তাদের শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছিল। ফলে দলটি চাপে ছিল এবং প্লে-অফের দৌড়ে টিকে থাকতে তাদের একটি জয় প্রয়োজন ছিল।

এমন পরিস্থিতিতে একাদশে বেশ কিছু পরিবর্তন আনে দিল্লি। দুশমন্ত চামিরার জায়গায় স্টার্ক এবং ব্যাটিং অর্ডারের শীর্ষে সাহিল পারিখের পরিবর্তে পাথুম নিসঙ্কা দলে আসেন। এছাড়াও বিদেশি খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞার কারণে ডেভিড মিলারকে বাইরে থাকতে হয় এবং মিডল অর্ডারে তার জায়গায় খেলেন আশুতোষ শর্মা।

প্রায় তিন মাস খেলার বাইরে থাকা সত্ত্বেও স্টার্ক দারুণভাবে প্রত্যাবর্তন করেছেন। তিনটি উইকেট নিয়ে তিনি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিজের প্রথম ওভার থেকেই তিনি যশস্বী জয়সওয়ালকে আউট করে তার দুর্দান্ত ফেরার ইঙ্গিত দেন। পরে খেলার ১৭তম ওভারে তিনি রবীন্দ্র জাদেজা এবং রিয়ান পরাগের মতো আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

ম্যাচের পর মিচেল স্টার্ককে মাঠে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করতে দেখা যায়। তিনি চোটের পর শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন। এই পেসার বলেন, কিছুটা জড়তা কাটিয়ে খেলার ছন্দে ফিরতে পেরে ভালো লাগছে। আমার মনে হয়, পায়ে কিছুটা দৌড়ানোর ফলে ভালোই হয়েছে। দীর্ঘদিন পর সতীর্থদের সঙ্গে ফিরে অনুশীলন করতে পেরে এবং রাতে জয়টা পেয়েও খুব ভালো লাগছে।

Advertisement

মিচেল স্টার্ক বলেন, হ্যাঁ, ফিরতে পেরে ভালো লাগছে। আমি কয়েক সপ্তাহ ধরে অল্প অল্প বোলিং করছিলাম। শুধু আমার কনুইয়ের অবস্থান ঠিক করার চেষ্টা করছিলাম, যাতে এর নড়াচড়াটা নিয়ন্ত্রণ করতে পারি।

এদিকে ইনজুরির কারণে বেশ কয়েক দিন ধরে মিচেল স্টার্কের অবসর নিয়ে গুঞ্জন দেখা দিয়েছে। তবে অস্ট্রেলিয়ার এই পেসার নিজের অবসর নিয়েও মুখে খুলেছেন। ৩৬ বছর এই বাঁহাতি পেসার টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে ইতোমধ্যেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

তার ফিটনেস এবং হাতে বাঁধা ব্যান্ডেজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, স্টার্ক স্বচ্ছন্দ ও রসিক ভঙ্গিতে উত্তর দেন। তিনি বলেন, দু-একটা ব্যাপার আছে। আমার মনে হয়, শরীরে তিনটে জিনিস বেঁধে অবসরের কথা ভাবলে আমরা হাসতাম, কিন্তু আমি এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি। তবে না যা হওয়ার তা-ই হবে। এটাই ক্রিকেট জীবন এবং দুনিয়ার জীবন। আমরা এগিয়ে চলি। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে তিনি উন্মুখ হয়ে আছেন বলে জানান অস্ট্রেলিয়ার এই তারকা পেসার।

  • সর্বশেষ