শিরোনাম
◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও

স্পোর্টস ডেস্ক : বিশ্বজয়ী প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন দুই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহম্মদ আজহারউদ্দিন। ইমরানের যথাযথ চিকিৎসা চেয়ে পাক সরকারকে চিঠি দিয়েছিলেন ১৪ কিংবদন্তি ক্রিকেটার। এবার সেই তালিকায় নাম জুড়ল আরও দু’জনের।  -- সংবাদপ্রতি‌দিন

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল জেলে অসুস্থ হয়ে পড়েছেন ইমরান (Imran Khan)। এমনকী পরিবারকে না জানিয়ে তাঁকে জেল থেকে গোপনে হাসপাতালে ভর্তি করানোর পরিকল্পনা চলছে বলেও খবর ছড়িয়েছে। শোনা যাচ্ছে, ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান। তাঁর শারীরিক অবস্থা ঠিক কতটা গুরুতর, সেই নিয়ে পাক সরকার মুখে কুলুপ এঁটেছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বলছে, কাপ্তানের জীবনের ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে ১৪ ক্রিকেটারের পাকিস্তান সরকারকে চিঠি দেওয়ার উদ্যোগকে প্রশংসা করেছেন সৌরভ।

মহারাজ বলেন, খুবই ভালো উদ্যোগ। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে পরিচিতি এনে দিয়েছেন তিনি। ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এর নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই কারণে আরও বেশি সম্মান এবং সঠিক ব্যবহার প্রাপ্য ওঁর। দ্রুত সুস্থতা কামনা করি ইমরানের। 

একবার রাজনীতিতে জড়িয়ে পড়লে বহু কিছুর মধ্য দিয়ে যেতে হয়। উনি এখন কী অবস্থায় আছেন, সেটা আমি জানি না। কিন্তু পাকিস্তান সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি যথাযোগ্য সম্মান রেখেই বলছি, আশা করছি সঠিক খেয়াল রাখা হবে ইমরানের। একইসঙ্গে সুচিকিৎসাও পাবেন তিনি।

অন্যদিকে মহম্মদ আজহারউদ্দিন এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ইমরান ভাইয়ের কথা শুনে গভীরভাবে মর্মাহত। ক্রিকেট আমাদের বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি। ক্রিকেটার হিসাবে তাঁর কাছ থেকে বহু কিছু শিখেছি। আন্তরিকভাবে অনুরোধ, তাঁর সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হোক। ইমরানের সুস্বাস্থ্য এবং তাঁর পরিবারের জন্য শক্তি প্রার্থনা করছি।

উল্লেখ্য, কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের পাশে দাঁড়িয়ে পাঁচটি দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক যৌথভাবে চিঠি লিখেছেন পাক সরকারকে। গাভাসকর-কপিল ছাড়াও সেখানে সই করেছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইটরা। এই পরিস্থিতিতে সৌরভ-আজহারউদ্দিনের মন্তব্যও উঠে এল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়