শিরোনাম
◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল

২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা মেসুত ওজিল ঢাকায় এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘টীকা’ নামের একটি প্রজেক্ট উদ্বোধনের পর রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন সাবেক এই জার্মান সুপারস্টার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে তুর্কি সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি প্রজেক্ট। এই প্রজেক্টের উদ্বোধন করতেই ঢাবিতে এসেছেন ওজিল।

জানা গেছে, আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন সাবেক জার্মান সুপারস্টার ওজিল। বুধবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান।  

গতকাল মঙ্গলবার বাংলাদেশে আসেন ওজিল। আজ ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেবেন তিনি। এরপর রাতেই দেশ ছাড়বেন।

  • সর্বশেষ