শিরোনাম
◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : ভাগ‌্য মন্দ অ‌স্ট্রেলিয়ার। বিশ্বকা‌পের সুপার এই‌টে খেলা হ‌লো না। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার লড়াই। আর এতেই ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত হয়েছে এক আসর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়ের। ফলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।

মঙ্গলবার পাল্লেকেলেতে দফায় দফায় বৃষ্টির বাধায় কোনো বল গড়ানো ছাড়াই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

‘বি’ গ্রুপে তিন ম্যাচের প্রথম দুটিতে জয় পাওয়া জিম্বাবুয়ে ৫ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার সঙ্গী হিসেবে সুপার এইটে পা রাখল। অন্যদিকে চার ম্যাচে এক জয়ে আসর শেষ করল জিম্বাবুয়ে।

অন্যদিকে আইরিশদের হারিয়ে আসর শুরু করা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে টানা দুই ম্যাচ হারায় এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিল এবারের বিশ্বকাপ থেকে।

এর আগে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে ‘সি’ গ্রুপে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছিল রিকি পন্টিংয়ের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়