শিরোনাম
◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৪ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিরোনার কাছে হেরে গে‌লো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে'তে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর, লিগে জিরোনার কাছেও হেরেছে বা‌র্সেলোনা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জিরোনার মাঠে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। এই হারের ফলে টেবিলের শীর্ষে ওঠা হলো না তাদের।

জিরা‌নোর মাঠে প্রথম হাফে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। প্রথম হাফে বাড়ানো সময়ে পেনাল্টি পেয়ে যায় তারা। তবে গোল করতে ব্যর্থ হন লামিন ইয়ামাল। বল পোস্টে মারেন স্প্যানিশ এই তারকা।----- সময়‌নিউজ

তবে লিড বার্সেলোনাই আগে পায়। ৫৯তম মিনিটে কুন্দের ক্রস থেকে হেডে গোল করেন কুবার্সি। কিন্তু সমতায় ফিরতে দেরি করেনি গিরোনা। ৬১তম মিনিটে ফরাসি তারকা লেমার স্বাগতিকদের সমতায় ফেরান।

৮৬তম মিনিটে বদলি হিসেবে নামা ফ্রান বেল্টরান জিরোনাকে লিড এনে দেন। সমতায় ফিরতে পারতো বার্সেলোনা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বল জালে পাঠিয়েছিল বার্সেলোনা, তবে অফসাইডে ছিলেন লেভানডোভস্কি।

তার কিছুক্ষণ আগে জিরোনার এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন জোয়েল রোকা। তবে ১০ জনের জিরোনাকে হারাতে ব্যর্থ হয় বার্সেলোনা।  

ফলে লিগ টেবিলে শীর্ষে ফেরাও হলো না তাদের। আসরে চতুর্থ হারের পর, ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ