শিরোনাম
◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌বিশ্বকা‌পে নেদারল‌্যান্ড‌স‌কে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র দুর্দান্ত খেল‌ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে কাঁপিয়ে দিয়েও সূর্যকুমার যাদবের ব্যাটে হার মানতে হয়েছিল তাদের। 

তবে সেই আক্ষেপ ঘুচিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরের প্রথম জয়ের দেখা পেল তারা। চলতি আসরে এটি যৌথভাবে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম জয়। ১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মার্কিন বোলারদের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.৫ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ডাচদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন বাস ডি লিড এবং ২০ রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে।

যুক্তরাষ্ট্রের পক্ষে বল হাতে জাদুকরী পারফরম্যান্স দেখান হারমিত সিং। চার ওভারে মাত্র ২১ রান খরচায় তিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া শ্যাডলি ফন শ্যালকভিক ৩টি এবং মোহাম্মদ মহসিন ২ উইকেট নেন।  

Advertisement

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে সাইতেজা মুক্কামাল্লার বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় যুক্তরাষ্ট্র।

৫১ বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ দিকে শুভাম রঞ্জনের ২৪ বলে অপরাজিত ৪৮ এবং অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ২২ বলে ৩৬ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রানের পাহাড় গড়ে যুক্তরাষ্ট্র।  

নেদারল্যান্ডসের পক্ষে বাস ডি লিড তিনটি উইকেট শিকার করেন। এই দাপুটে জয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের তৃতীয় স্থানে উঠে এলো যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ