শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতকে হারিয়ে আরব আ‌মিরা‌তের বড় চমক

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দাপুটে জয়ে বড় চমক উপহার দিল সংযুক্ত আরব আমিরাত। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের নারী দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আমিরাত। প্রতিযোগিতার প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা।

থাইল্যান্ডের ব্যাংককে আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে ভারত। রাত তাড়ায় ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত। দলটির অধিনায়ক এশা ওযা ৬১ বলে ৭২ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা। ----  টি-‌স্পোর্টস

টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। মাত্র ৩ রান করে আউট হন ওপেনার হুমাইরা কাজী। পদুইয়ে নামা তেজা হাসাবনিস ৩ বলে ১ করে সাজঘরে ফিরেন। আর আরেক ওপেনার দিনেশ ভ্রিন্দার ব্যাট থেকে আসে ১৬ রান।

টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে রেখে লড়ে যান আনুস্কা শর্মা। আর শেষদিকে দলীয় স্কোর কিছু রান যোগ করেন তানুজা কানওয়ার। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আনুস্কা। আর কানওয়ারের ব্যাট থেকে আসে ৩৪ রান। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সামাইরা।

advertisement

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আমিরাত। উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলে তারা। ১০ রান করে ফেরেন ওপেনার থেরথা সাতিস। তারপর সামাইরাকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন অধিনায়ক এশা। অপরাজিত ইনিংস খেলে  দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

আট দলের নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে ‘এ’ গ্রুপে ভারত। একই গ্রুপে আমিরাত ছাড়া আছে পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালেশিয়া। গ্রুপপর্বের সেরা দুই দল খেলবে সেমি ফাইনাল।

শ‌নিবার বাংলাদেশ সময় বেলা একটাই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

  • সর্বশেষ