শিরোনাম
◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ

ইংল্যান্ডকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় ১৬৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৩০ রানে জয় পায় ক্যারিবীয়রা। দুই ম্যাচে টানা জয়ে ৪ পয়েন্ট পেল উইন্ডিজ।

টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সি গ্রুপে এগিয়ে গেল ক্যারিবীয়রা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের ১৫তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয়দের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ব্রিটিশরা।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে ৮ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন পরিস্থিতিতেও ব্যাটিং তাণ্ডব চালাম সিমরন হিতমায়ার। তিনি মাত্র ১২ বলে দুই চার আর দুই ছক্কায় ২৩ রান করে ফেরেন।

২৯ বলে ৩৪ রান করেন রোস্টন চেজ। তবে কাজের কাজটি করেন শেরেফানি রাদারফোর্ড। তিনি ৪২ বলে দুই চার আর ৭টি ছক্কার সাহায্যে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

তার এমন ব্যাটিং তাণ্ডবের কারণেই শুরুতে বিপাকে পড়ে যায় উইন্ডিজ শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। অবশ্য শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বলে একটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ১৬৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে ৩০ বলে তিন চার দুই ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন স্যাম কারান। ১৪ বলে চারটি চার দুটি ছক্কায় ৩০ রান করেন ফিল সল্ট। 

 

  • সর্বশেষ