শিরোনাম
◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে? 

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল

দেশের নারী ক্রিকেটের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘নারীদের প্রিমিয়ার লিগ’। 

বিসিবির মহিলা উইং আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই জমজমাট আসর অনুষ্ঠিত হবে।

প্রথমবারের এই আয়োজনে মোট তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। বিসিবি জানিয়েছে, প্রতিটি দলে জাতীয় দলের অভিজ্ঞ তারকাদের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সমন্বয় করা হবে।

দল গঠনের জন্য অনুসরণ করা হবে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতি। এছাড়া টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দেরও মাঠ মাতাতে দেখা যাবে।

এই ঐতিহাসিক টুর্নামেন্টের সফল বাস্তবায়নে গভর্নিং কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও মহিলা উইং-এর চেয়ারম্যান রুবাবা দৌলা। 

টুর্নামেন্টের ম্যাচ সূচি, ভেন্যু, সম্প্রচার স্বত্ব এবং ফ্র্যাঞ্চাইজি মালিকানা সম্পর্কিত বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়