শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৩২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠা‌বে না বি‌সি‌বি, সিদ্ধান্ত পাকা

এল আর বাদল : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর বিষয়ে নিজেদের আগের অবস্থানেই আছে।

মঙ্গলবার দুপুরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আলোচনায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করতে আইসিসিকে আবারও আহ্বান জানায় বিসিবি। অন্যদিকে ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়ে যাওয়ায় বিসিবিকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ করে আইসিসি। পরিস্থিতি সমাধানে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে বিবৃতিতে জানানো হয়।

আলোচনায় বিসিবির প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

advertisement

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে এই টানাপোড়নের শুরু হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দেশটির কিছু রাজনৈতিক নেতা ও উগ্রবাদী ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত ৩ জানুয়ারি এই পেসারকে দল থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশনা মেনে একই দিন মুস্তাফিজকে ছেড়ে দেয় নিলাম থেকে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্স।

এর পরদিন নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা।

আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। গ্রুপপর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লিটন দাসের দলের ম্যাচ দুটির ভেন্যু কলকাতা। নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।

  • সর্বশেষ