শিরোনাম
◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য ◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে 

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগার ঐতিহ্যবাহী ক্লাব সে‌ভিয়ার মালিক হচ্ছেন সা‌র্জিও রামোস! 

স্পোর্টস ডেস্ক : ‌স্পে‌নের লা লিগার ঐ‌তিহ‌্যবাহী ফুটবল ক্লাব সেভিয়ার সঙ্গে সা‌র্জিও রামোসের সম্পর্কটা বেশ পুরোনো। শৈশবে সেভিয়ার একাডেমিতেই বেড়ে উঠেন এই রামোস। ক্লাবটির সমর্থকদের সঙ্গে অবশ্য একটা সময় তার সম্পর্ক হয়েছিল তিক্ত। 

তবে দ্বিতীয় দফায় ক্লাবটিতে খেলে বিদায়ের আগে সেই সম্পর্ক অনেকটাই স্বাভাবিক করে ফেলেন এই ফুটবলার। সেই আবেগ থেকেই এবার ক্লাবের মালিকানা নিতে চাচ্ছেন রামোস। ----- সময়‌নিউজ

সেভিয়ার মালিকানা নিয়ে আলোচনায় ছিল আমেরিকান কনসর্টিয়াম। কিংবদন্তি স্পোর্টিং ডিরেক্টর মানচিকেও ক্লাবটির পরিচালনায় ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল। তবে আর্থিক ও কাঠামোগত মূল্যায়নে তৈরি হয় কিছু জটিলতা। 
 
এরপরই গুঞ্জন ওঠে, শুধু ‘মাইনর ইনভেস্টর’ হিসেবে যুক্ত হতে চান রামোস। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, একটি বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন রামোস। ইতিমধ্যে শেয়ারহোল্ডারদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছেন। তবে সবচেয়ে বড় খবর. রামোসের প্রস্তাবই নাকি এখন পর্যন্ত সবচেয়ে বড়।         

গেল ডিসেম্বরের পর আর কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি ৩৯ বছর বয়সী রামোস। আগেই জানিয়েছিলেন, তিনি ইউরোপে ফিরতে চান। কিন্তু সেভিয়ার মালিকানা যদি তার দখলে যায়, তাহলে খেলা চালিয়ে যাবেন কি না তা নিয়েও রয়েছে বড় প্রশ্ন।

  • সর্বশেষ