শিরোনাম
◈ হরমুজে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, অন্য জাহাজগুলোকে ইরানের সতর্কবার্তা ◈ ‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’ ◈ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত ◈ জামিন পেলেন বিদিশা ◈ দেশের ডেটা দেশে রাখার পথে বাংলাদেশ, বাড়ছে সার্বভৌম নিয়ন্ত্রণ ◈ নারী এশিয়া কা‌পে আজ রা‌তে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ রিসোর্ট ভাড়া করে কক্সবাজারে ১ হাজার ৯৩৮টি আইফোন নিয়ে কী করছিলেন চীনা ও তাইওয়ানের নাগরিকেরা? ◈ ম্যানচেস্টার সিটির ক‌ষ্টের জয় ◈ সব ধর‌নের সাম‌রিক সরঞ্জাম ও  প্রযুক্তিতে সজ্জিত শত্রুদের রুখে দিয়েছে ইরান: সেনাবাহিনীর চিফ অব স্টাফ ◈ ২ গোল হজম ক‌রে ৩ গোল দি‌য়ে ‌জিত‌লো ইন্টার মিলান

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৮ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ্যাস্টন ভিলাকে ৪-১ গো‌লে হারা‌লো আর্সেনাল 

স্পোর্টস ডেস্ক :  আ‌র্সেনা‌লের ধারাবা‌হিক আক্রম‌ণে দিশাহারা অ‌্যাস্টন‌ভিলা। এর প‌রেও গোলের ঠিকানা খুঁজে পেতে প্রথমার্ধ পেরিয়ে গেল আর্সেনালের। তবে প্রথম গো‌লের দেখা পাওয়ার পর  আর তাদের বেঁধে রাখতে পারল না অ্যাস্টন ভিলা। একের পর এক বল জালে পাঠিয়ে দারুণ এক জয় তুলে নিল মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে আর্সেনাল। এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল তারা।

প্রিমিয়ার লিগে আগের আট রাউন্ডের সবগুলোয় জয়ী ভিলা এদিন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। পুরো ম্যাচে পজেশন রাখায় ও আক্রমণে আধিপত্য করে জয়ের আনন্দে ভাসে আর্সেনাল। তাদের গোলগুলো করেন- গাব্রিয়েল মাগালিয়াইস, মার্তিন সুবিমেন্দি, লিয়ান্দ্রো ত্রোসার ও গাব্রিয়েল জেসুস।

১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৪৫। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।

এই হারে শিরোপা লড়াইয়েও কিছুটা পিছিয়ে পড়ল ভিলা। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে উনাই এমেরির দল।

দিনের আরেক ম্যাচে, ঘরের মাঠে বোর্নমাউথের সঙ্গে ২-২ ড্র করেছে চেলসি।

১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল, একটি ম্যাচ কমও খেলেছে তারা।

  • সর্বশেষ