শিরোনাম
◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল 

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হালান্ডের রেকর্ড, বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-১ গো‌লে হারা‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

স্পোর্টস ডেস্ক :  ম‌্যান‌চেস্টার সি‌টির নরও‌য়ের ফুটবলার আ‌র্লিং হালান্ড উয়েফা চ্যাম্পিয়নস লিগে অনন্য রেকর্ড গড়েছেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের টানা ৫ ম্যাচে গোল করলেন তিনি। নরওয়েজিয়ান স্ট্রাইকারের কীর্তির ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে কোনো ধরনের সুযোগই দেয়নি ম্যানচেস্টার সিটি। 

বুধবার (৫ নভেম্বর) ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে রাতে জার্মান ক্লাবটিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে এটা তাদের তৃতীয় জয়, একটি ম্যাচে ড্র করেছিল। সিটির বড় এই জয়ে দুটি গোলই করেছেন ফিল ফোডেন। একটি রায়ান চেরকি ও অন্যটি হালান্ডের। -- চ‌্যা‌নেল২৪

সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের টানা ৫ ম্যাচে হালা‌ন্ডের পঞ্চম গোল, এই মৌসুমের ৪ ম্যাচে গোলসংখ্যা চারটি, আরেকটি করেছিলেন গত মৌসুমে। সিটির আগে টানা ৫ ম্যাচে গোল করেছেন বরুশিয়া ডর্টমুন্ড ও রেড বুলের জার্সিতে। চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে হল্যান্ডের সমান গোল আছে আরও তিনজনের, বেশি আছে দুজনের। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বায়ার্নের হ্যারি কেন দুজনই গোল পেয়েছেন ৫টি করে। 

জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে সিটি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বরুশিয়া আছে ১৪ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বায়ার্ন মিউনিখ। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে শীর্ষে বায়ার্ন মিউনিখ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, তিনে ইন্টার মিলান।

  • সর্বশেষ