শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ

স্পোর্টস ডেস্ক : হংকংয়ের বিপক্ষে দারুণ এক জয়ে এশিয়া কাপ মিশন শুরু করে আফগানিস্তান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে তারা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে দলটির কোচ জনাথন ট্রট জানালেন বাংলাদেশ তাদের জন্য চ্যালেঞ্জের নাম।

হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নাএন্ট শুরু করে বাংলাদেশও। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাজে হারে পিছিয়ে পড়লো লিটন দাসের দল। আফগানিস্তানের বিপক্ষে তাদের জইয়টা তাই আবশ্যিক।

এমন ম্যাচের আগে চাইলেই নির্ভার থাকতে পারে আফগানরা। অতীত ইতিহাসও বলে বাংলাদেশের সাথে তাদের লড়াইটা জমে। ক্ষেত্র বিশেষ এগিয়েও থাকে রাশিদ খানের দল। তবে কোচ জনাথন ট্রট ভালোই সমীহ করলেন টাইগারদের।

বাংলাদেশ ম্যাচের আগে তার বক্তব্য, 'বাংলাদেশ দলে সবসময় কজন ম্যাচ উইনার থাকে। তাই কাল আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ, ভালো একটা পরীক্ষা হতে যাচ্ছে। বিরতির পর আমরা মানসিক ও শারীরিকভাবে ফুরফুরে আছি। এখানে তো অনেক গরম। আমার জন্য এটা ব্যাটারি রিচার্জ করে আবার মাঠে নামা। কাল জিতলে পরের ধাপ অনেকটা নিশ্চিত হয়ে যাবে।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা প্রসঙ্গে আফগান কোচ যোগ করেন, 'টুর্নামেন্টের শুরুতে সবাই একটু নার্ভাস থাকে। তাই জয় দিয়ে শুরু করাটা দারুণ ব্যাপার। প্রথম ম্যাচের পর বিরতি পেয়েছি। তবে তার আগে টানা ক্রিকেটের মধ্যে ছিলাম। ১২ দিনে ৬টি ম্যাচ খেলেছি।

তাই বিরতি পেয়ে ভালো লাগছে, ফ্রেশ হয়ে আবারো মাঠে নামব। বাংলাদেশের বিপক্ষে কাল বিগ গেম। সাম্প্রতিক কয়েক বছরে ওদের বিপক্ষে কিছু ম্যাচ খেলা হয়েছে আমাদের। এবং লড়াইটা দারুণ হয়েছে। তাই মুখিয়ে আছি এবং জয়ের দেখা পাব বলে আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়