শিরোনাম
◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারানোর ‘ফর্মুলা’ দিলেন শোয়েব মালিক

বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহারণ। এই ম্যাচের দিকে তাকিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে ভারতকেই ফেবারিট মনে করছেন বেশির ভাগ ক্রিকেটবোদ্ধা। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ভারতকে হারানোর ৫টি ‘ফর্মুলা’দিয়েছেন।

শোয়েব মালিক মনে করেন, শুরুতেই বল হাতে যদি ঝড় তুলতে পারেন পাকিস্তানি পেসাররা, তাহলে বদলে যেতে পারে ম্যাচের হিসাব। 

 পাকিস্তানের একটি টেলিভিশনে এ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মালিক বলেছেন, ‘টসের ভাগ্য তো কারও হাতে নেই। তবে পাকিস্তানের সেরা সুযোগ তখনই আসবে, যদি তারা ভারতের শুরুর দিকে তিন-চারজন ব্যাটসম্যানকে দ্রুত ফেরাতে পারে। কম রানে ভারতকে আটকে দিতে পারলেই খেলাটা অন্য রকম হবে।’

শোয়েব মালিক বলেছেন, ‘এভাবে খেলতে পারলে ভারতের রান ১৫০-১৬০-এর মধ্যে নামিয়ে আনা সম্ভব। আমার মতে, এমন পরিস্থিতিতেই পাকিস্তান ভারতের বিপক্ষে জিততে পারে।’

পাকিস্তানি এই অলরাউন্ডার আরও বলেছেন, ‘দ্বিতীয় পরিস্থিতিটা হলো মাঝের ওভার। এখানে যদি আমাদের স্পিনার সুফিয়ান মুকিম আর আবরার আহমেদ, দুজনই ৩টা করে উইকেট নিতে পারে, তাহলেই আসল সুযোগ তৈরি হবে। শর্ত হলো, দুজনকেই একসঙ্গে খেলাতে হবে। কারণ, ভারত আগে ব্যাট করুক বা পরে, তাদের ব্যাটসম্যান যদি আউট না হয়, তাহলে আপনি খেলায় থাকতেই পারবেন না।’

দুই দলই ভালো ফর্মে আছে। নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করে দিয়েছিল। সেই রান তারা তাড়া করে মাত্র ৪.৩ ওভারে। অন্যদিকে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৬০ রান করে এবং ওমানকে মাত্র ৬৭ রানে অলআউট করে দেয়।

টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কিন্তু ভারতের পক্ষেই। দুই দলের ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১০টিতেই ভারত জিতেছে। শেষবার তাদের দেখা হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কম রানের এক রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার দল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়