শিরোনাম
◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৩ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে এ‌শিয়া কা‌পে ভারত-পাকিস্তান মহারণ, ম্যাচের মোড় ঘোরাতে পারেন দুই দ‌লের যারা

স্পোর্টস ডেস্ক :  রোববার (১৪ সে‌প্টেম্বর) এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। গতবারের চ্যাম্পিয়ন দল ভারত। সেখানে পাকিস্তান ধারেভারে অনেকটাই পিছিয়ে। তবে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জেতায় সলমন আলি আঘারা প্রস্তুত। কিন্তু সেটা কি সূর্যকুমারদের হারানোর জন্য যথেষ্ট? দু’দলই প্রথম ম্যাচ জিতেছে। হাইভোল্টেজ ম্যাচে কোন দল জিতবে, তা ঠিক করে দেবে  পাঁচ খণ্ড লড়াই।

ভারতীয় সহ-অধিনায়ক শুভমান গি‌লের দলে ঢোকা ও দায়িত্ব পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন তিনি। আইপিএল, ইংল্যান্ড সিরিজের পর এবার এশিয়া কাপেও আগুন ঝরাতে তৈরি গিল। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৯ বলে ২০ রান করে তার ইঙ্গিতও দিয়ে রেখেছেন। অন্যদিকে শাহিন আফ্রিদি ভালো ফর্মে ছিলেন না। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ভরসা দিয়েছেন। ক্রমশ ফর্মে ফিরছেন। ওমানের বিরুদ্ধে ২০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন।

টি-টোয়েন্টিতে ভারতের আশাভরসা হয়ে উঠতে পারেন সূর্যকুমার। আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে ছিলেন না ভারতের অধিনায়ক। তবে ফর্মে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। ওপেনিংয়ে অভিষেক ও গিলের পর সূর্য ঝড় তুলতে প্রস্তুত। আমিরশাহীর বিরুদ্ধে ২ বলে ৭ রান করেন। আবার পাক স্পিনের সবচেয়ে বড় ভরসা আবরার আহমেদ। ওমানের বিরুদ্ধে ১২ রানে একটি উইকেট পান। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে বিপাকে পড়েছিলেন, তাতে কামব্যাকে মরিয়া থাকবেন তিনি। শেষ তিন ম্যাচে তুলেছেন ৭ উইকেট।

পাণ্ডিয়া যে কখন কী করে দিতে পারে, তা কে বলতে পারে? আর ভারতীয় অলরাউন্ডার পাকিস্তানের বিরুদ্ধে সবসময়ই নিজের সেরাটা দেন। আমিরশাহীর বিরুদ্ধে অবশ্য ব্যাটের সুযোগ পাননি। তবে বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো ছন্দে ছিলেন। আবার পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি সাইম আয়ুব। ব্যাটে-বলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ওমানের বিরুদ্ধে ব্যাটে রান পাননি। তবে ৮ রান দিয়ে ২টি উইকেট তুলেছেন।

Advertisement

দুবাইয়ের পিচে ভারতের সবচেয়ে বড় শক্তি হতে পারে বোলিং। বুমরাহর মতো পেসার থাকলে যে কোনও দলই অ্যাডভান্টেজ নিয়ে নামবে। আমিরা‌তের বিরুদ্ধে ১৯ রান দিয়ে ১ উইকেট পান। 

পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের টপ অর্ডার। সাহিবজাদা ফারহান, ফখর জামানদের পাশাপাশি মহম্মদ হ্যারিসের মতো খেলোয়াড়রাও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন। ওমানের বিরুদ্ধে রান তুলতে বড় ভরসা ছিলেন হ্যারিস। ৪৩ বলে ৬৬ রান করেন।

 চোট সরিয়ে দলে ফিরেছেন ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে বরাবর তিনি ভালো খেলেন। ওমানের বিরুদ্ধে ১৬ বলে ২৩ রান করেন। তবে কুলদীপ যাদবকে কতটা সামলাতে পারবেন, সেটাও একটা প্রশ্ন। 
আরব আমিরা‌তের বিরুদ্ধে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট পান। ম্যাচের সেরাও তিনি। দুবাইয়ের পিচে কুলদীপের ঘূর্ণি সামলাতে বিপাকে পড়বে পাক দল।

  • সর্বশেষ