শিরোনাম
◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪২ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে হংকং‌য়ের বিরু‌দ্ধে ম‌্যাচ দি‌য়ে বাংলা‌দে‌শের এশিয়া কাপ শুরু 

নিজস্ব প্রতি‌বেদক : এ‌শিয়া কা‌পে তিন তিনবার ফাইনা‌লে খে‌লে‌ছে বাংলা‌দেশ। কিন্তু কো‌নোবারই শি‌রোপা স্পর্শ করা হয়‌নি। তাই এবার এশিয়া কাপ জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। 

এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে টাইগারদের প্রথম প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ সময় আবুধাবিতে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে টাইগাররা। সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন কুমার দাসের দল। তাতেই টাইগারদের এশিয়া কাপ জয়ের স্বপ্নের পালে লেগেছে হাওয়া।

তবে কাজটা বাংলাদেশের জন্য সহজ হবে না। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আছে লিটনরা। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার ফোরে। তাই শেষ চারে যেতে হলে দারুণ কিছু করতে হবে টাইগারদের।

Advertisement

সেই লক্ষ্যে টাইগারদের প্রথম বাধা হংকং। বিশ্ব ক্রিকেটে হংকং ছোট নাম। তবে তাদের বিপক্ষে অতীত ইতিহাস বলছে না বাংলাদেশের হয়ে কথা। দুই দলের একবারের দেখায় হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা। 

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছিল হংকং। এরপর আর ২০ ওভারের ফরম্যাটে কখনো মুখোমুখি হয়নি দুই দল। এগারো বছর পর আবারও বাংলাদেশকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ২০১৪ সালে হংকং দলে থাকা অলরাউন্ডার নিজাকাত খান।

তবে হংকংয়ের জন্য কাজটা সহজ হবে না। বিশ্ব ক্রিকেটে বড় নাম না হলেও এশিয়ায় বাংলাদেশ দারুণ দল। সেই সাথে যোগ হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স। সব মিলিয়ে বাংলাদেশকে হারাতে হলে হংকংকে করতে হবে অবিশ্বাস্য কিছু। 

সাম্প্রতিক পারফরম্যান্স হংকংয়ের হয়ে কথা বলছে না। সবশেষ ৫ টি-টোয়েন্টিতে দুটিতে জিততে পেরেছে তারা। সেটাও আবার দূর্বল সামোয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। অন্যদিকে সবশেষ ৫ ম্যাচে ৩টিতে জিতেছে বাংলাদেশ, ১ হারের পাশাপাশি ১টি হয়েছে পরিত্যক্ত।

এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে নিজেদের দিনে যেকোনো দল যেকাউকে হারিয়ে দিতে পারে। তাই আগে থেকেই প্রেডিকশন করা কঠিন। এখন দেখার পালা, হংকংকে হারিয়ে প্রতিশোধ নিতে পারে কিনা বাংলাদেশ।

  • সর্বশেষ