শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিং‌সের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ক্রিস গেই‌লের 

স্পোর্টস ডেস্ক : মানসিক অবসাদে ভুগতেন ক্রিস গেইল! তাও সেটা ভারতে খেলতে এসে? সম্প্রতি একটি পডকাস্টে এসে বিস্ফোরক স্বীকারোক্তি ‘ইউনিভার্স বস’-এর। আর তিনি কাঠগড়ায় তুলছেন প্রীতি জিন্টার দলকে। যে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে প্রচুর রান করেছেন গেইল। --- সংবাদপ্রতি‌দিন

২০১৮ থেকে ২০২১ পর্যন্ত পাঞ্জাবের হয়ে খেলেছিলেন গেইল। আর এখন তাঁর অভিযোগ, সেখানে তাঁকে পদে পদে অসম্মান করা হত। আর সেটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, যে ক্যারিবিয়ান কিংবদন্তি মানসিক অবসাদে ভুগতেন। গেইল বলছেন, আমার আইপিএল কেরিয়ার পাঞ্জাবে আচমকা শেষ হয়ে যায়। কিংস ১১-এ আমাকে অসম্মান করা হত। 

যেন আমি দলের কোনও সিনিয়র প্লেয়ার নই। আমি তো লিগে অনেকদিন খেলেছি, অনেক রান করেছি। কিন্তু আমাকে ওখানে বাচ্চার মতো মনে করা হত। জীবনে প্রথমবার আমি অবসাদে ভুগতে শুরু করি।

অনিল কুম্বলের সঙ্গে কথা বলতে গিয়ে আমি পুরো ভেঙে পড়ি। আমি ওকে নিয়ে এবং যেভাবে দল পরিচালনা করা হত, তাতে যথেষ্ট হতাশ হয়ে পড়ি।

এই পরিস্থিতিতে একমাত্র তাঁর পাশে ছিলেন কেএল রাহুল। সেই সময় পাঞ্জাবের অধিনায়ক ফোন করে নিশ্চিত করেন যে দলে তাঁর জায়গা আছে। গেইল বলছেন, কেএল রাহুল আমাকে ফোন করে বলে, ‘ক্রিস, যেও না, তুমি পরের ম্যাচে খেলবে’। কিন্তু আমি বলি, ‘তোমার জন্য অনেক শুভেচ্ছা।’ তারপর আমি নিজের জিনিসপত্র নিয়ে চলে আসি।

আইপিএলে কেকেআর, আরসিবি-র মতো দলে খেলেছেন। ওপেনিং তাঁর বিস্ফোরক ইনিংস নিয়ে আজও চর্চা হয়। কিন্তু আইপিএল কেরিয়ারে পাঞ্জাবের হয়েই তিনি সবচেয়ে বেশি রান করেছেন। 

৪১ ম্যাচে তাঁর রান ছিল ১৩০৪ রান। স্ট্রাইক রেট ১৪৮.৬৫। কিন্তু তারপরও এরকম ‘অসম্মান’? এখনও মানতে পারছেন না গেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়