শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের শোয়েব আখতারের চে‌য়েও বুমরাহ ভয়ঙ্কর বোলার : আকাশ চোপড়া 

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। 

পাকিস্তানের প্রতিপক্ষ ওমান।
১৪ তারিখের বারুদে ঠাসা সেই ম্যাচের আগে ভারতের প্রাক্তন ওপেনার শোয়েব আখতার ও জশপ্রীত বুমরাহকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেন।  -- আজকাল
 
আকাশ চোপড়ার মতে, পাকিস্তানের গতিদানব  শোয়েবের থেকেও ভয়ঙ্কর বুম বুম বুমরাহ। 

ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে চোপড়াকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, অতীতে শোয়েবের মোকাবিলা করা কঠিন ছিল নাকি এখনকার বুমরাহকে। প্রশ্নের জবাবে আকাশ বলেন, ''আমার কাছে বুমরাহ বেশি ভীতিপ্রদ।

আকাশ চোপড়াকে আরও একটি প্রশ্ন করা হয়েছিল। কোন ব্যাটসম্যানের খেলা দেখার জন্য তিনি টিকিট কেটে মাঠে যাবেন? উত্তরে আকাশ চোপড়া বলেন, ''আমার পছন্দ বিরাট কোহলি।
এবারের এশিয়া কাপে বিরাট কোহলি নেই। প্রাক্তনরা বলছেন, এশিয়া কাপে ভারতই ফেভারিট। চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারত-পাক ম্যাচ ১৪ তারিখ।

 দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত।

 তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরাতে।

  • সর্বশেষ