শিরোনাম
◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ 

প্রকাশিত : ২১ মে, ২০২৪, ০৭:১২ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৪, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাপুয়া নিউগিনির কোচ হলেন ক্যারিবিয়ান বিশ্বকাপজয়ী ক্রিকেটার সিমন্স

স্পোর্টস ডেস্ক: আগামী ১ জুন ডালাসে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ২০ দলের বৈশ্বিক এই আসরে আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞতা থাকলেও যুক্তরাষ্ট্র এবারই প্রথম। এই বিশ্বকাপে পাপুয়া নিউগিনি দেশের পারফরম্যান্স ভালো করার লক্ষ্যে বিশেষজ্ঞ কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ও কোচ ফিল সিমন্সকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট পাপুয়া নিউগিনি (ক্রিকেট পিএনজি) নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির বোর্ড জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের স্থানীয় ভেন্যুগুলো নিয়ে প্রচুর অভিজ্ঞতা থাকায় তাকে কোচিং স্টাফে সংযুক্ত করা হয়েছে।

বিশ্বকাপে সি গ্রুপে রয়েছে পাপুয়া নিউগিনি। তাদের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের গায়ানা ও ত্রিনিদাদে। সিমন্স জন্মেছেনও ত্রিনিদাদে। তাদের প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং উগান্ডা।

২ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ২০২১ সালে প্রথমবার অংশ নেওয়া পাপুয়া নিউগিনি। বিশ্বকাপের আগে ওমান ও নামিবিয়ার সঙ্গে দুটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে তারা। -আরটিভি

এদিকে পাপুয়া নিউগিনির প্রধান কোচ হিসেবে জিম্বাবুয়ের তাতেন্ডা তাইবু দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে কাজ করবেন সিমন্স। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন সিমন্স। দ্বিতীয় মেয়াদে ২০২২ সালে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যারিবিয়ানদের কোচ ছিলেন তিনি। ওই আসরে প্রথম রাউন্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিলে কোচের পদ ছাড়েন সিমন্স।

  • সর্বশেষ