শিরোনাম
◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৪ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সিগঞ্জের যুবদল নেতা শাওন নিহতের ঘটনায় বিএনপির শোক

বিএনপি

শাখাওয়াত মুকুল: মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন নিহতের ঘটনায় বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শহীদুল ইসলাম শাওন বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের মাধ্যমে যে ইতিহাস রচনা করলো তা দলের নেতাকর্মীদেরকে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আরও বলীয়ান করবে।

মির্জা ফখরুল বলেন, শহীদুল ইসলাম শাওন ইহকালের মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেও দেশবাসীর হৃদয় থেকে কোনদিনও বিস্মৃত হবে না। আওয়ামী সরকারের সকল অপকর্ম ও অন্যায়ের বিরুদ্ধে অসম সাহসী এই যুবদল নেতাকে দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি বলেন, আজ্ঞাবাহী পুলিশ বাহিনী সরকারকে টিকিয়ে রাখতে বিএনপির যেকোন কর্মসূচিতে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ছে। নেতাকর্মীদেরকে গুরুতর আহত করছে। প্রাণ কেড়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, পতনের সাইরেন বাজতে শুরু করেছে বলেই সরকার এখন হিতাহিত জ্ঞানশুন্য হয়ে পড়েছে। আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন। 

তিনি মরহুম শহীদুল ইসলাম শাওনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরণো ফেরিঘাট এলাকায় সমাবেশে যাওয়ার পথে  বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এতে করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ বাধে।

এসময় পুলিশের গুলিতে আহত হন শহীদুল ইসলাম শাওন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয় তাকে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় তিনি মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়