শিরোনাম
◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২৫ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে সুস্পষ্টভাবে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম (ভিডিও)

নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফল কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় নির্বাচন পরবর্তী ১১ দলীয় নির্বাচনী জোট আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ বলেন, ‘আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুস্থ একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক (সুনির্দিষ্ট) অনেকগুলো আসনকে টার্গেট (লক্ষ্য) করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।’

নাহিদ জানান, ফলাফল বদলে দেওয়া আসনগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের ঢাকা-১৩ আসন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা-৮ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের আসন।

নাহিদ ইসলাম বলেন, ‘এ রকম সুনির্দিষ্ট কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে, জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে।’

Advertisement

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ‘আই হ্যাভ আ প্ল্যান’ এর দিকে ইঙ্গিত করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ এই নির্বাচনে দেখতে পাচ্ছি।’

আওয়ামী লীগ সরকারের সময়কার নির্বাচনের মতো ফলাফল কারচুপির প্রচেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, ‘এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে, সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভেতরে দেখতে পাচ্ছি—তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে? কীরকম দেশ পরিচালনা করবে? সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে।’

নির্বাচনের পরদিনই ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর সারা দেশে হামলা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, ‘যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের ওপরে সারা দেশে নির্বিচারে হামলা, বাড়িঘরে আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করতেছে, তাদের কাছে এই দেশের জনগণ কীভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা ১১ দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি।’

প্রয়োজনে রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। কারণ এই দেশের মানুষকে—যারা ১১ দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী, সমর্থক—তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের।’

 

  • সর্বশেষ