শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও)

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো কোনো দলের নেতারা উসকানি দিয়ে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে, বিএনপি সেই উসকানিতে পা দেবে না।

আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

মির্জা আব্বাস বলেন, ঢাকা-৮ আসনে কেউ মব তৈরি করার চেষ্টা করলে জনগণ ছাড় দেবে না। এসময় তিনি প্রশ্ন করেন, আমি অপরাধ করেছি নির্বাচনে দাঁড়িয়ে?

তিনি আরও বলেন, আমি তো নির্বাচন আজকে থেকে করি না। এ পর্যন্ত পাঁচ-ছয়বার প্রতিদ্বন্দ্বিতা করেছি। এর আগেও বহু ঘটনা ঘটেছে, ওগুলাকে কোনো বিষয় মনে করি নাই। যারা একান্তই দুর্বল প্রার্থী, তারা সবল প্রার্থীর বিরুদ্ধে এসব কথা বলবেই।

বিএনপির এই নেতার আরও বলেন, ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই। যা ইচ্ছা তাই করে ফেলবে তা সম্ভব না। চেষ্টা করতে পারে, তবে এর দায়-দায়িত্ব তাদের বহন করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়