শিরোনাম
◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা ◈ জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান ◈ জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে ◈ সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ ◈ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম ◈ ডা. জাহাঙ্গীর কবিরের পরামর্শে কিটো ডায়েটে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যতম দুটি দলের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক করেছেন। আজ সোমবার বেলা ৩টায় মাওলানা মো. মামুনুল হকের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপি জানিয়েছে, দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় তাঁরা আগামী নির্বাচন, গণভোট ও সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

এনসিপির একটি সূত্র জানায়, ১১-দলীয় জোটে আসন বণ্টন নিয়ে কিছু জটিলতা চলছে। দুই নেতার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে ১১-দলীয় জোট। এই জোটের দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজাম-ই-ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ