শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারির আগেই হাসিনার দেশে ফেরার দাবিটি সঠিক নয়: ডিসমিসল্যাব

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারির আগেই দেশে ফিরছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। 'আজকের খবর' নামে একটি ফেসবুক পেজ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের একটি দৃশ্য জুড়ে দিয়ে ঘটনাটি সাম্প্রতিক বলে উল্লেখ করা হয়। 

তবে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব বিষয়টি যাচাই করে জানিয়েছে, দাবিটি সঠিক নয়।

ডিসমিসল্যাব তাদের প্রতিবেদনে বলেছে, ফেসবুকে গত ২০ জানুয়ারি 'আজকের খবর' নামের পেজ থেকে ভিডিওটি (আর্কাইভ লিংক) ছড়িয়ে পড়ে। ১৫ মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য রাখছেন। তার সামনে রাখা ডায়াসের সামনের অংশে লেখা, 'নাগরিক সংবর্ধনা', অন্যপাশে লেখা, 'রাজনীতির আড়ালে'। বক্তব্যে রাষ্ট্রপতি পাবনার মানুষদের এবং তার সমসাময়িক রাজনীতিবিদদের শুভেচ্ছা জানান। তিনি প্রয়াত চার নেতা, আওয়ামী লীগের নেতাকর্মী, শেখ পরিবারের প্রয়াত সদস্য ও সহযোগী মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। ভিডিওর ভেতরে ডানদিকে 'আজকের খবর'-এর লোগো এবং বামকোণে 'সরাসরি' ও তারিখ হিসেবে '২০ জানুয়ারি ২০২৬' উল্লেখ করা হয়েছে। 

ভিডিওর ক্যাপশনে লেখা, 'ফেব্রুয়ারির আগেই দেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা' পোস্টে আওয়ামী লীগ, শেখ হাসিনা, টকশো এসব হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি ২ লাখের বেশিবার দেখা হয়েছে এবং ৫০০ বারের বেশি শেয়ার করা হয়েছে। ভিডিওতে সাড়ে ৮ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে।

Advertisement

ডিসমিসল্যাব জানিয়েছে, ঘটনাটির সত্যতা যাচাইয়ে কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে সামনে আসে ২০২৩ সালের ১৬ মে সংবাদমাধ্যম মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে লেখা, 'সরাসরি পাবনায় নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান'। ৩ ঘণ্টা ৫০ মিনিটের ভিডিওর ৩ ঘণ্টা ১ মিনিট ৩২ সেকেন্ড থেকে ৩ ঘণ্টা ১৬ মিনিট ৩১ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যপটের হুবহু সাদৃশ্য রয়েছে।

আরও বিস্তারিত যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ধরে সার্চ করলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। একই বছরের ১৬ মে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে তার নিজ জেলা পাবনার নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই তিনি বক্তব্য রাখেন। তখন শেখ হাসিনা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। তাছাড়া এই বক্তব্যে শেখ হাসিনাকে দেশ ফিরিয়ে আনার ব্যাপারে কোনো মন্তব্য রাষ্ট্রপতি করেননি।

ডিসমিসল্যাব আরও বলছে, চলতি বছরের ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনা দেশে ফিরছেন, এমন দাবিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের ভিডিওটি অন্তত ৩ বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার। বক্তব্যের কোথাও শেখ হাসিনার দেশে ফেরার কোনো প্রসঙ্গ উঠে আসেনি।

  • সর্বশেষ