শিরোনাম
◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৩:২৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয়

মনিরুল ইসলাম: লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম। আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী ভারতকে দায়ী করেছেন—এমন খবর প্রকাশ করা হলেও প্রকৃতপক্ষে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২২ নভেম্বর) এ বিষয়ে বার্তা সংস্থা ইউএনবিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। ভারতীয় কয়েকটি গণমাধ্যম তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।

ওই কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা দেশে তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো গুরুতর সহিংসতা পুরো বিশ্ব প্রত্যক্ষ করেছে। তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যা তৈরি করছে।

তিনি আরও বলেন, এসব জঘন্য কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রবাসী বাংলাদেশিদের নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে তাদেরও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এই ভয়াবহ হুমকির শিকড় আরও বিস্তৃত হওয়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে।

Advertisement

এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ভারতের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। গত শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে আগ্রহী নয় ভারত।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর জোর করে দেশ শাসনের পর পালিয়ে যাওয়া একটি সন্ত্রাসী গোষ্ঠী আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা নতুন করে অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে মেতে উঠেছে।

প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিনে তাদের কর্মকাণ্ড দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। দেশ ছেড়ে পালিয়েও তারা আগুন সন্ত্রাস ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করেনি। পেছন থেকে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করছে।

এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ২০২৪ সালের মতো আবারও সবাইকে প্রস্তুতি নিতে হবে, যাতে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়া যায়। তিনি বলেন, ‘আসুন, ২০২৪ সালের মতো আবারও আমরা প্রস্তুতি নিই, যাতে এই সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিতে পারি। আজ আমি সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

  • সর্বশেষ