শিরোনাম
◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:২৮ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক কারণে ইভিএম প্রকল্প বাতিল করা হয়নি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হ্যাপি আক্তার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকেই দেখলাম বিরোধীদলের একজন বলেছেন, ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এতো টাকা খরচ লাগবে। এটা বন্ধ করে দিছি। এখন আবার অনেকে বলছে, আমাদের আর্থিক সংকট। হ্যা, সংকট অবশ্যই আছে, এটা বিশ্বব্যাপী। তবে, আমাদের চলার মতো যতটুকু দরকার, সে অর্থ আছে। আর্থিক কারণে ইভিএম প্রকল্প বাতিল করা হয়নি। বিটিভি

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসয় জেলা প্রশাসকদের জনগণের সেবায় আন্তরিকতার সঙ্গে আত্মনিয়োগ করে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এতে কাজ করে শান্তি পাবেন।
 
ডিসিদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, একটা পরিবর্তন দেখেছি আপনাদের মধ্যে। আমার বাবাও ক্ষমতায় ছিলেন, দেখেছি। আমি যখন বিরোধীদলে তখনো দেখেছি। ৮১ সালে সারাদেশ ঘুরেছি তখনো দেখেছি। আমি আসার পর কর্মকর্তাদের মধ্যে জনমুখী মনোভাব ও মানুষকে সেবার দেওয়ার যে আন্তরিকতা সৃষ্টি হয়েছে। এটা প্রশংসনীয়। আমরা তো জনপ্রতিনিধি, নির্দিষ্ট সময়ের জন্য আসি, মেয়াদ ৫ বছর।

ডিসিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ব অনেক। শুধু চাকরি করা না, জনসেবা দেওয়া। এটা ছিল সংস্থাপন মন্ত্রণালয়। আমি না দেই; জনপ্রশাসন মন্ত্রণালয়। নামেরও একটা তাছির (প্রভাব) থাকে। আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, উপজেলা পর‌্যায় পর‌্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। দুর্যোগে মানুষের জন্য যে মানুষ, সেটা আপনারা প্রমাণ করেছেন। করোনায় আপনজন পাশে না থাকলেও আপনারা ছিলেন। করোনা না এলে আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। যুদ্ধের ফলে পণ্যের দাম এতো বেড়ে গেছে যেটা ক্রয় করাই আমাদের জন্য কঠিন। এজন্য সাশ্রয়ী হওয়ার জন্য বলেছি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণকে যেন অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে পারি, যেটা আমাদের লক্ষ্য। আমাদের উন্নয়ন শুধু রাজধানী কেন্দ্রিক হবে না। তৃণমূল পর‌্যন্ত মানুষকেও সক্ষম করতে চাই। কারণে এতে শহরমুখী প্রবণতা কমবে। গ্রামে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য তৈরি হবে।

তিনি বলেন, যেখানেই কোনো প্রজেক্ট নেওয়া হয়। যে এলাকায় নেওয়া হয়, সেখানে মানুষের জন্য কতটুকু কার্যকর হবে, কতটা উপকারে আসবে। এটা আপনাদের দেখতে হবে। যেখানে সেখানে যত্রতত্র পয়সার জন্য প্রকল্প নেওয়া আমি পছন্দ করি না। আয়বর্ধক প্রকল্প করতে চাই বলে।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের কার্গো বিমান কেনার পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু অর্থনৈতিক এ অবস্থায় কিনতে পারছি না। ভবিষ্যতে কিনবো পরিকল্পনা আছে।

  • সর্বশেষ