শিরোনাম
◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার ◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত ◈ বিজয়ের মাসজুড়ে বিএনপির কর্মসূচি, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে থাকবেন তারেক রহমান ◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প ◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৪:৫৩ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহূর্তে বার্লিন সফর বাতিল করলেন মুহাম্মদ ইউনূস, যাচ্ছেন না বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বার্লিনে তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেছেন।

সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে ইউরোপপ্রবাসীদের কয়েকটি সংগঠনের আপত্তির মধ্যে তার এই সিদ্ধান্ত জানা গেল। তবে আয়োজকরা বলেছেন, স্বাস্থ্যগত কারণে সফর বাতিল করেছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

রোববার শুরু হওয়া এবারের ‘ওয়াল্ড হেলথ সামিট’–এর প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন।’ বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা মঙ্গলবার পর্যন্ত এ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন। বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার সংকট ও উত্তরণের উপায় নিয়ে তারা আলোচনা করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানও একটি সেশনে অংশ নেবেন বলে সম্মেলনের ওয়েবসাইটে জানানো হয়েছে।

Advertisement

সম্মেলনের আরেকটি সেশনে বক্তব্য দেওয়ার কথা ছিল মুহাম্মদ ইউনূসের। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইটে বক্তা হিসেবে তার নামও ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তার নাম সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের কমিউনিকেশন টিমের পক্ষে আনা স্টোরমার এক ইমেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্যগত কারণে মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য ঢাকায় ইউনূস সেন্টারে যোগাযোগ করে তাদের সাড়া পায়নি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এদিকে বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিন সপ্তাহ আগে ইউরোপভিত্তিক পাঁচটি সংগঠন এ সম্মেলনে ইউনূসের অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল।

সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়াম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ইউরোপ ও যুক্তরাজ্য, ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক ও ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স এ বিষয়ে একটি পিটিশনও দাখিল করেছিল।

সেখানে বলা হয়েছিল, বাংলাদেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে। বিষয়গুলো স্বাধীনভাবে পর্যালোচনা প্রয়োজন। তার আগে মুহাম্মদ ইউনূসকে সম্মেলনের বিশেষ বক্তা হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার।

  • সর্বশেষ