শিরোনাম
◈ ও বাংলাদেশের ছেলে, হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া: ভিডিও কলে তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ চায় বাংলাদেশ, হাসিনাসহ পলাতকদের ফেরত চায় ঢাকা ◈ রূপালী ব্যাংকে ৪৮৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকোর সম্পত্তি নিলামে ◈ ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ◈ আ‌মে‌রিকার বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর দুরবস্থার জন্য ইরান দায়ী ◈ ইরান ভারতের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক জোরদারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ: পেজেশকিয়ান ◈ বা‌ঘের গর্জন শুন‌লো অ‌স্ট্রেলিয়া, ডারউইনে ইতিহাস গড়‌লো বাংলাদেশ  ◈ সরকার বল‌ছে জ‌ঙ্গি নেই, তারপ‌রেও বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?  ◈ থাইল্যান্ডের বয়স‌ভি‌ত্তিক সাঁতারে বাংলা‌দে‌শের রাফির সোনা জয়  ◈ ভারতে যৌথভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন বানাবে রিলায়েন্স ও রোলস-রয়েস

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১২:১৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

মনিরুল ইসলাম: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট নির্ধারিত শেষ দিনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী -এর পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী -এর পক্ষে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মনোনয়নপত্রগুলো যথাযথ নিয়ম মেনে জমা হয়েছে কিনা, তা যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে। এ কাজে জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তাও সহযোগিতা করবেন এবং মনোনয়নপত্রে থাকা প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর যাচাই করা হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত রয়েছে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়