শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:৫৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : আর রিয়াজ

ভারতে যৌথভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন বানাবে রিলায়েন্স ও রোলস-রয়েস

ভারতে যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির ঘোষণা দিয়েছে দেশটির ধনকুবের মুকেশ আম্বানি নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং যুক্তরাজ্যের রোলস-রয়েস হোল্ডিংস। ফোর্বস লিখেছে, এর মধ্য দিয়ে সামরিক বিমানখাতে ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী।

তবে প্রকল্পটির আর্থিক কোনো তথ্য জানায়নি কোম্পানি দুটি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক, মুকেশের কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানি এক বিবৃতিতে বলেন, “ভারতের কৌশলগত স্বনির্ভরতার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে সার্বভৌম সক্ষমতা থাকা প্রয়োজন।”

তিনি বলেন, “রোলস-রয়েসের সঙ্গে আমাদের উদ্যোগের লক্ষ্য হল উন্নত প্রপালশন প্রযুক্তিতে তাদের বিশ্বমানের দক্ষতার সঙ্গে রিলায়েন্সের প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা, বৃহৎ পরিসরের কার্যক্রম ও বাস্তবায়ন সক্ষমতার সমন্বয় ঘটিয়ে ভারতে উড়োজাহাজের ইঞ্জিন তৈরির একটি নিজস্ব শিল্পব্যবস্থা গড়ে তোলা।”

ফোর্বস লিখেছে, এ প্রকল্প বাস্তবায়নে দুই অংশীদার বিশেষায়িত মহাকাশ ও বিমান প্রযুক্তি কমপ্লেক্স তৈরি করবে, যেখানে উন্নত শক্তি ও ইঞ্জিন প্রযুক্তি নিয়ে কাজ করা হবে।

Advertisement

এ স্থাপনার মাধ্যমে প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল এবং নতুন ধরনের শক্তি ও ইঞ্জিন প্রযুক্তি নিয়ে আরও বড় পরিসরে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

রোলস-রয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তুফান এরগিনবিলগিক বলেন, “ভারতে আমাদের বিদ্যমান অংশীদারত্ব ও সক্ষমতার সঙ্গে এই উদ্যোগ দেশটিতে শক্তিশালী ও স্বনির্ভর উড়োজাহাজ প্রযুক্তি ব্যবস্থা গড়ে তোলার পথে একটি বড় মাইলফলক।”

ভারত সরকার গেল মে মাসে এএমসিএ কর্মসূচির জন্য ১৫ হাজার কোটি রুপি বরাদ্দ করেছে। দেশটির বিমান বাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান দ্রুত তৈরির লক্ষ্যেই এ অর্থ বরাদ্দ করা হয়।

মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ এখন আনুমানিক ৮৯ দশমিক ৯ বিলিয়ন ডলার। তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে ধনী শিল্পপতি। জ্বালানি, পেট্রোকেমিক্যাল, টেলিযোগাযোগ, খুচরা বিক্রি, গণমাধ্যম ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে আম্বানি নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ব্যবসা রয়েছে। সূত্র: বিডিনিউজ২৪

  • সর্বশেষ