শিরোনাম
◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যুক্তরাজ্যের

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে নতুন কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে লন্ডনে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি বলেন, মিয়ানমারের সামরিক সরকারের ওপর আগে থেকে কার্যকর নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন ব্যবস্থাগুলোও নেওয়া হচ্ছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আইসিজের রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার পরিকল্পনা রয়েছে বলে জানান এড মিলিব্যান্ড। অপরাধের দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত করতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

বিবৃতিতে মিয়ানমারের সামরিক সরকারের হাতে রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে এড মিলিব্যান্ড বলেন, এসব অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে। মিয়ানমারকে অবশ্যই আদালতের রায় সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। রায় কার্যকর, অপরাধের জবাবদিহি এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে।

এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কেউ যেন দায়মুক্তি না পায়, সে বিষয়ে আদালতের রায় একটি সুস্পষ্ট বার্তা দেবে বলেও মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় দেশটির বিরুদ্ধে রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। রায়ে গণহত্যার অভিপ্রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের যৌক্তিক ভিত্তি পাওয়ার কথা উল্লেখ করেন আদালত।

  • সর্বশেষ