শিরোনাম
◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক : চতুর্থবারের মতো ফিফা সভাপতি হওয়ার পথে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সালের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো ও জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের অনারারি সভাপতি কোজো তাশিমা। বৃহস্পতিবার প্রার্থীদের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

গত মাসে টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন বেগা প্রথম ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ফিফার ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় তাঁর নাম নেই।

২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত হবে ফিফা সভাপতি নির্বাচন। ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করা ইনফান্তিনো ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবারই প্রথম তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকছেন।

গত সোমবার নিজের প্রার্থিতা ঘোষণা করেন ফিলিপ দিয়ালো। তাঁর প্রতি সমর্থন জানিয়েছে উয়েফা নির্বাহী কমিটি এবং ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী ইউরোপের সদস্য সংস্থাগুলো। অন্যদিকে চলতি মাসের শুরুতে নির্বাচনে লড়ার আগ্রহ প্রকাশের পর বুধবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন কোজো তাশিমা।

Advertisement

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, প্রার্থীদের মনোনয়ন নির্বাচনী কমিটির কাছে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে ২০২৭ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্তভাবে গৃহীত প্রার্থীদের নাম সদস্য সংস্থাগুলোকে জানানো হবে।

এদিকে ফিফার বিভিন্ন কার্যক্রম নিয়ে বিতর্কের কারণে ইনফান্তিনোর ওপর চাপ বাড়ছে। বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির উদ্যোগ নিয়ে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে অসন্তোষ। এ ঘটনায় ইনফান্তিনোর পদত্যাগের দাবিও উঠেছে। তবে পুনর্নির্বাচিত হওয়ার মতো পর্যাপ্ত সমর্থন তাঁর রয়েছে বলে দাবি করেছেন ৫৬ বছর বয়সী এই সুইস কর্মকর্তা।

ইনফান্তিনোর বিরোধিতায় ইউরোপের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দিয়ালো। ২০২৩ সালে ফরাসি ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়া এই ৬৩ বছর বয়সী কর্মকর্তার প্রার্থিতাকে সমর্থন দিয়ে উয়েফা বলেছে, ফিফার কার্যপদ্ধতি নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। বিশ্ব ফুটবলে ঐক্য ও আস্থা ফিরিয়ে আনতে পরিবর্তন প্রয়োজন।

  • সর্বশেষ