শিরোনাম
◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিম

উদ্ধার হওয়া বিচারক শেখ ফারহান নাদিম

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদিমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাকে উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়া হয়েছে।’

শেখ ফারহান নাদিম মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গেল মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় সিসিটিভি ক্যামেরায় তাকে শেষবার দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরদিন বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, নিখোঁজের দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা তুলে রিকশায় যান। তার সবশেষ অবস্থান ছিল আলেকান্দা-আমতলা এলাকায়।

  • সর্বশেষ