শিরোনাম
◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ বাতিল পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে মরিয়া শেখ হাসিনা, এবার তার স্বাক্ষরসহ আবেদন করলেন তার আইনজীবীরা ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১২:১৯ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। 

কারা কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়েছে, বুধবার গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি পত্র দেওয়া হয়। ওই পত্রের পরিপ্রেক্ষিতেই কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং টহল বাড়ানোর অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিটি পাঠানো হয়েছে, সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

Advertisement

কারা সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের ভেতরে একটি নারী কারাগারসহ মোট চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহস্রাধিক আসামি, শীর্ষ সন্ত্রাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। এত বিপুলসংখ্যক ও স্পর্শকাতর বন্দি থাকায় কারাগারগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক সহযোগিতা জরুরি বলে মনে করছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বক্তব্য জানতে জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় একটি চিঠি পাওয়ারর কথা স্বীকার করেছে।

জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সূত্র জানায়, চলমান শ্রমিক অসন্তোষসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলার সব কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি সাধারণ চিঠি দেওয়া হয়েছে। সেখানে কোনো বিশেষ প্রতিষ্ঠানকে আলাদাভাবে চিহ্নিত করা হয়নি।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, 'কাশিমপুর কারাগার কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ স্থাপনা) এবং অত্যন্ত সংবেদনশীল একটি প্রতিষ্ঠান। এ কারণে সব সময়ই কারাগারের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। বর্তমানেও বিশেষ নজরদারিসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া আছে। এ নিয়ে আলাদাভাবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।'

  • সর্বশেষ