শিরোনাম
◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রমের জন্য আবারও একটি চিঠি পাঠানো হয়েছে। ‘ম্যাট্রিক্স’ নামক একটি প্রতিষ্ঠানের পরিচয়ে এই বিতর্কিত চিঠিটি হাইকমিশনে পাঠানো হয়।

তথ্য অনুযায়ী, এর আগেও একই ধরনের প্রক্রিয়ায় হাইকমিশনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ পাঠানো চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর ব্যবহার করে পাসপোর্ট ও এনআইডি নবায়ন কিংবা নতুন করে ইস্যু করার আবেদন জানানো হয়। তবে হাইকমিশনের কর্মকর্তাদের প্রাথমিক যাচাই-বাছাইয়ে স্বাক্ষরটির সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ দেখা দেয় এবং পরবর্তীতে এটি জাল বলে চিহ্নিত হয়।

বর্তমান পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীর নামে এ ধরনের দাপ্তরিক আবেদন ও স্বাক্ষর জালিয়াতির বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কূটনৈতিক শিষ্টাচার ও প্রচলিত পাসপোর্ট-এনআইডি আইনের আওতায় কোনো ব্যক্তির সশরীরে উপস্থিতি বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া এ ধরনের সেবা পাওয়ার সুযোগ নেই। ফলে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র জালিয়াতির এই অপচেষ্টা রোধে হাইকমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই জালিয়াতির নেপথ্যে কারা জড়িত এবং ‘ম্যাট্রিক্স’ পরিচয়ে কারা বারবার হাইকমিশনে এ ধরনের চিঠি পাঠাচ্ছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ