শিরোনাম
◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৯:৩৯ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায়

স্পোর্টস ডেস্ক : জানুয়ারির দলবদলে রক্ষণভাগ শক্তিশালী করার মিশনে নামছে বার্সেলোনা। মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, কাতালান ক্লাবটি একজন অভিজ্ঞ এবং লেফট ফুটেড সেন্টার-ব্যাক চাইছে, যিনি হ্যান্সি ফ্লিকের রক্ষণে আরও স্থিতিশীলতা আনতে পারবেন। 

দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে বার্সেলোনা আলেসান্দ্রো বাস্তোনি, নিকো শ্লটারবেক এবং লিসান্দ্রো মার্তিনেজকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে। তাদের ভেড়াতে একপ্রকার গোপন মিশনে নেমেছে ন্যু ক্যাম্পের ক্লাব। ---- টি স্পোর্টস

বার্সেলোনা ক্রীড়া পরিচালক ডেকোর কাছে বাস্তোনি বরাবরই পরিচিত একটি নাম। গত গ্রীষ্মে ইন্টার মিলানের এই ডিফেন্ডারকে দলে ভেড়ানোর সব রকমের চেষ্টা করেছিলেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তির বিষয়ে বার্সেলোনা সমঝোতায় পৌঁছেছিল, কিন্তু চুক্তিটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

Advertisement

ইতালির এই ফুটবলার এখনো বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী এবং ইন্টারের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আর ১৮ মাস বাকি থাকায় তাঁর ট্রান্সফার ফি প্রায় ৪ কোটি (৪০ মিলিয়ন) ইউরো হতে পারে। টাকার পরিমান বেশি হলেও এটিকে বড় বাঁধা হিসেবে দেখছে না বার্সেলোনা।

শ্লটারবেক হতে পারেন আরেকটি বড় বিকল্প। বরুশিয়া ডর্টমুন্ডের ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের সেন্টার-ব্যাক এবং লেফট-ব্যাক—উভয় পজিশনে পারদর্শী। যা ফ্লিককে আকৃষ্ট করেছে বেশ। ফ্লিকই তাঁকে জার্মানি জাতীয় দলে অভিষেকের সুযোগ দিয়েছিলেন।

তবে রিলিজ ক্লজ থাকা সত্ত্বেও তাঁর দলবদলে প্রায় ৬ কোটি (৬০ মিলিয়ন) ইউরো খরচ হতে পারে, যা তাঁকে তুলনামূলক ব্যয়বহুল বিকল্পে পরিণত করেছে।

লিসান্দ্রো মার্তিনেজকে সবচেয়ে সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত রয়েছে, তবে ইংলিশ ক্লাবটির হাতে তা ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, এই আর্জেন্টাইন ফুটবলার বার্সেলোনার যেতে আগ্রহী। তাঁর বাঁ-পায়ের দক্ষতা, অভিজ্ঞতা এবং নেতৃত্বের গুণাবলি ডেকোর কাঙ্ক্ষিত মানদণ্ডের সঙ্গে পুরোপুরি মিলে যায়।

রক্ষণভাগে নতুন খেলোয়াড় খোঁজার দৌড়ে আরবি লাইপজিগের কাস্তেলো লুকেবা এবং রিয়াল বেতিসের নাতান অনেকটাই পিছিয়ে পড়েছেন বলে জানা গেছে।

চলতি মৌসুমে বার্সেলোনার ডিফেন্ডারদের চোট সমস্যা নতুন খেলোয়াড় নেওয়ার তাগিদ বাড়িয়ে দিয়েছে। আর সংক্ষিপ্ত তালিকায় থাকা খেলোয়াড়দের ট্রান্সফার ফি এক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ