শিরোনাম
◈ আ‌মে‌রিকার বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর দুরবস্থার জন্য ইরান দায়ী ◈ ইরান ভারতের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক জোরদারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ: পেজেশকিয়ান ◈ বা‌ঘের গর্জন শুন‌লো অ‌স্ট্রেলিয়া, ডারউইনে ইতিহাস গড়‌লো বাংলাদেশ  ◈ সরকার বল‌ছে জ‌ঙ্গি নেই, তারপ‌রেও বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?  ◈ থাইল্যান্ডের বয়স‌ভি‌ত্তিক সাঁতারে বাংলা‌দে‌শের রাফির সোনা জয়  ◈ ভারতে যৌথভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন বানাবে রিলায়েন্স ও রোলস-রয়েস ◈ ইমরান খান অধিনায়ক থাকলে টেস্টে ৪০০ উইকেট পেতাম, ওয়া‌সিম আকরা‌মের সমালোচনাও করলেন শোয়েব আখতার ◈ অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস লিভারপুলের মালিকানায় ◈ ঢাকার ১১০ কিমি নৌপথে চালু হচ্ছে বৈদ্যুতিক ওয়াটার বাস, ৪৫টি ল্যান্ডিং পয়েন্ট নির্ধারণ ◈ খুলনা-বরিশালসহ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধানমন্ত্রীর দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি: জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্তকরণ থেকে সম্মানি বিতরণ বহুমাত্রিক সফর

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী আজ কিশোরগঞ্জ সফরে রয়েছেন। তিনি  জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কিশোরগঞ্জ সফর, যা স্থানীয়ভাবে ব্যাপক গুরুত্ব বহন করছে।

আজ রোববার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। সফরের শুরুতেই বেলা সাড়ে ১১টায়  উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় -এ মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় -এর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে দেশের মৎস্যখাতে বিশেষ অবদানের জন্য জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়, যা খাতটির উন্নয়নে উৎসাহ যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুপুর আড়াইটায় -এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তিনি।

এরপর বিকেল সোয়া ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ অনুষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান করা হয়, যা সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়