শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইমরান খান অধিনায়ক থাকলে টেস্টে ৪০০ উইকেট পেতাম, ওয়া‌সিম আকরা‌মের সমালোচনাও করলেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হয়ে তিনি মাত্র ৪৬টি টেস্ট খেলেছেন। পেয়েছেন ১৭৮টি উইকেট। তবে ইমরান খান অধিনায়ক হলে তিনি ৪০০টি উইকেট পেতে পারতেন। এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ঘুরিয়ে সমালোচনা করে প্রাক্তন সতীর্থ ওয়াসিম আকরামের।

২০১১ বিশ্বকাপের পর অবসর নেন শোয়েব। সেই সময় শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর ঝামেলার খবর প্রকাশ্যে এসেছিল। ‘জিয়ো টিভি’র একটি অনুষ্ঠানে হাজির হয়ে শোয়েব জানিয়েছেন, তাঁর স্বপ্নের অধিনায়ক ইমরানের অধীনে খেলতে পারলে জীবনটাই অন্য রকম হত। --- আনন্দবাজার

শোয়েব বলেছেন, যদি আমি ইমরান খানের মতো আগ্রাসী অধিনায়কের অধীনে খেলতে পারতাম, তা হলে অনেক কিছু শিখতে পারতাম। টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট পেতে পারতাম। রাওয়ালপিন্ডিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল শোয়েবের। সেই সময়ে পাকিস্তানের তৎকালীন অধিনায়ক আক্রম শোয়েবকে খেলাতে চাননি। তিনি মনে করেছিলেন, বড্ড আগে অভিষেক হচ্ছে শোয়েবের। পরবর্তীকালে দুই পেসারের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল ছিল না। যদিও পাকিস্তানের হয়ে তাঁরা জুটি বেধে অনেক ম্যাচ জিতিয়েছেন।

শোয়েব জানিয়েছেন, ১৪ বছরের ক্রিকেটজীবনে অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। নিজেকে ফিট রাখার জন্য কঠোর রুটিন অনুসরণ করেছেন।

শোয়েবের কথায়, “বাকিদের থেকে তিন ঘণ্টা আগে উঠতে হত। আগে সাইকেল চালিয়ে জিম যেতাম। হাঁটু শক্ত হয়ে যেত। কাজ করত না। হাঁটু থেকে ফ্লুইড বেরোত। ওষুধ দিয়ে, বরফ লাগিয়ে নিজেকে ঠিক রেখেছিলাম। তার পর কোনও ম্যাচ গিয়ে বল করতাম। ম্যাচের পর আরও পাঁচ ঘণ্টা লাগত শরীর ঠিক হতে। ওটাই আমার জীবন ছিল।

  • সর্বশেষ