শিরোনাম
◈ ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ◈ আ‌মে‌রিকার বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর দুরবস্থার জন্য ইরান দায়ী ◈ ইরান ভারতের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক জোরদারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ: পেজেশকিয়ান ◈ বা‌ঘের গর্জন শুন‌লো অ‌স্ট্রেলিয়া, ডারউইনে ইতিহাস গড়‌লো বাংলাদেশ  ◈ সরকার বল‌ছে জ‌ঙ্গি নেই, তারপ‌রেও বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?  ◈ থাইল্যান্ডের বয়স‌ভি‌ত্তিক সাঁতারে বাংলা‌দে‌শের রাফির সোনা জয়  ◈ ভারতে যৌথভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন বানাবে রিলায়েন্স ও রোলস-রয়েস ◈ ইমরান খান অধিনায়ক থাকলে টেস্টে ৪০০ উইকেট পেতাম, ওয়া‌সিম আকরা‌মের সমালোচনাও করলেন শোয়েব আখতার ◈ অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস লিভারপুলের মালিকানায় ◈ ঢাকার ১১০ কিমি নৌপথে চালু হচ্ছে বৈদ্যুতিক ওয়াটার বাস, ৪৫টি ল্যান্ডিং পয়েন্ট নির্ধারণ

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১২:১২ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

খেলা চলাকালীন ডাগআউটে বসে প্রেমিকাকে মোবাইলে মেসেজ! ১ লাখ টাকা জরিমানা ব্যাটসম‌্যা‌নের 

স্পোর্টস ডেস্ক : ম্যাচের সময় ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা হল এক ক্রিকেটারের। অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। অভিযোগ, ম্যাচ চলাকালীন নিয়মভঙ্গ করে প্রেমিকাকে মেসেজ করছিলেন ওই ব্যাটার।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) একটি ম্যাচ চলাকালীন প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ার (পিএমওএ) শৃঙ্খলা লঙ্ঘনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট তামিলনাড়ুর এক ব্যাটারকে ১ লাখ টাকা জরিমানা করেছে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। এই অবস্থায় অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হচ্ছে না। 

অভিযুক্ত একজন বাঁহাতি ব্যাটার। গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি অর্ধশতরান করেছিল। ম্যাচ চলাকালীন তাকে তার প্রেমিকাকে মেসেজ করতে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত দুর্নীতির কোনও অভিযোগ নেই। কিন্তু তবে ম্যাচ চলাকালীন পিএমওএ-তে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। তাই ওই ক্রিকেটার নিশ্চিত ভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে।

প্রথমে ২৬ বছরের ক্রিকেটারকে কঠোর শাস্তি দেওয়ার কথা ভাবা হয়েছিল। তবে গুরুতর কোনও অপরাধ না করার তাঁকে ১ লাখ টাকা জরিমানা এবং সতর্ক করেছে টিএনসিএ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়