শিরোনাম
◈ বা‌ঘের গর্জন শুন‌লো অ‌স্ট্রেলিয়া, ডারউইনে ইতিহাস গড়‌লো বাংলাদেশ  ◈ সরকার বল‌ছে জ‌ঙ্গি নেই, তারপ‌রেও বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?  ◈ থাইল্যান্ডের বয়স‌ভি‌ত্তিক সাঁতারে বাংলা‌দে‌শের রাফির সোনা জয়  ◈ ভারতে যৌথভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন বানাবে রিলায়েন্স ও রোলস-রয়েস ◈ ইমরান খান অধিনায়ক থাকলে টেস্টে ৪০০ উইকেট পেতাম, ওয়া‌সিম আকরা‌মের সমালোচনাও করলেন শোয়েব আখতার ◈ অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস লিভারপুলের মালিকানায় ◈ ঢাকার ১১০ কিমি নৌপথে চালু হচ্ছে বৈদ্যুতিক ওয়াটার বাস, ৪৫টি ল্যান্ডিং পয়েন্ট নির্ধারণ ◈ খুলনা-বরিশালসহ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ◈ আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মেঘমুক্ত আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, পঞ্চগড়ে বাড়ছে পর্যটকের আনাগোনা

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস লিভারপুলের মালিকানায়

স্পোর্টস ডেস্ক : অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস ইংলিশ ক্লাব লিভারপুলের মালিকানায় এবার যুক্ত হলেন। তবে সরাসরি নয়, তার নেতৃত্বাধীন কে৫ স্পোর্টসসহ একটি বিনিয়োগকারী কনসোর্টিয়াম ক্লাবটির একাংশের মালিকানা কিনেছে।

লিভারপুলের মালিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) জানিয়েছে, ‘১৮৯২ হোল্ডিংস’ নামের কনসোর্টিয়ামের সঙ্গে একাংশ মালিকানা বিক্রির চুক্তি চূড়ান্ত হয়েছে। ব্রিটিশ ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন এই কনসোর্টিয়ামে রয়েছে মিত্তাল ফ্যামিলি ট্রাস্ট, কে৫ স্পোর্টস ও ইই ক্যাপিটাল। কে৫ স্পোর্টসের প্রধান বিনিয়োগকারী বেজোস।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ মালিকানা হাতবদল হচ্ছে। এর মূল্য দেড় বিলিয়ন পাউন্ডের বেশি এবং এতে ক্লাবটির মোট মূল্যমান পাঁচ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাচ্ছে। তবে এফএসজি সংখ্যাগরিষ্ঠ মালিকানা ও পরিচালনাগত নিয়ন্ত্রণ ধরে রাখবে।

নতুন বিনিয়োগকারীদের মধ্যে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন ও ভারতের শিল্পপতি লক্ষ্মী মিত্তালও রয়েছেন। কনসোর্টিয়ামের নেতৃত্ব দেওয়া অমিত ভাটিয়া হবেন লিভারপুলের নতুন ভাইস চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সদস্য। বেজোস নিজে বোর্ডে থাকছেন না।

২০১০ সালে প্রায় ৩০ কোটি পাউন্ডে লিভারপুল কিনেছিল এফএসজি। এবার নতুন বিনিয়োগকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছে তারা। এফএসজি প্রেসিডেন্ট মাইক গর্ডন বলেছেন, নতুন অংশীদারদের দর্শনের সঙ্গে ক্লাবের দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর মিল রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়